শুক্রবার ৩০ জানুয়ারী ২০২৬ - ১১:১৮
ইমাম মাহদী (আ.ফা.)-কে অস্বীকার ও তাঁর প্রতি শত্রুতা: শরয়ী বিধান

ইমাম মাহদী (আ.ফা.)-কে অস্বীকার করা এবং তাঁর প্রতি শত্রুতা পোষণ করার শরয়ী বিধান সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে ফতোয়া প্রদান করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী।

হাওজা নিউজ এজেন্সি: “ইমাম মাহদী (আ.ফা.)-কে অস্বীকার ও তাঁর প্রতি শত্রুতা” বিষয়ে উত্থাপিত একটি ইস্তিফতার উত্তরে তিনি নিম্নোক্ত জবাব প্রদান করেন, যা পাঠকদের জন্য তুলে ধরা হলো—

প্রশ্ন: যে ব্যক্তি হযরত ইমাম মাহদী (আ.ফা.)-কে অস্বীকার করে, তার প্রতি শরয়ী হুকুম কী?

উত্তর: যদি সে হযরত ইমাম মাহদী (আ.ফা.)-এর প্রতি গালিগালাজ না করে এবং তাঁর সঙ্গে শত্রুতা বা বিদ্বেষ প্রকাশ না করে, তবে সে ব্যক্তি শরয়ী দৃষ্টিতে নাপাক গণ্য হবে না; বরং সে পাক হিসেবেই বিবেচিত হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha